ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

লালমনিরহাটে পিকআপ থেকে সার লুট; অভিযোগের তীর দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৩:৪

লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপ থামিয়ে ৫৩ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে সার লুটের সাথে ছাত্রদলের শরিফুল ইসলাম সবুজ ও রাশেদুল ইসলাম সবুজ নামে দুই নেতা জড়িত থাকার প্রমাণ মিলেছে। সোমবার বিকালে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ জানান, পার্শ্ববতী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে অবৈধ ভাবে ৮০ বস্তা বিভিন্ন সার বিক্রি করেন। সেই সার গুলো নিয়ে একটি পিকআপ যোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় আটক করেন কয়েকজন যুবক। হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের আলিবর আলীর পুত্র ও বড়খাতা বিএনপি-র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের ভাতিজা শরিফুল ইসলাম সবুজ এবং একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক ও রমনীগঞ্জ এলাকার আবু তালেবের পুত্র রাশেদুল ইসলাম সবুজসহ কয়েকজন গাড়ী থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সেই অভিযানে ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেয়া তথ্যমতে আরো ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ।

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ নোমান জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। লোকমুখে শুনেছেন মাত্র। খোঁজখবর নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লুট হওয়ার ৫৩ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। শরিফুল ইসলাম সবুজ ও রাশেদুল ইসলাম সবুজ নামের দুই জনের নেতৃত্ব ৭-৮ জনের একটি দল এ লুটের সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সারের লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।

T.A.S / T.A.S

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা

তারাগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ড. আব্দুস সবুর

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ত্রিশালের ফাতেমার বাড়িতে ডিসি