ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সন্দ্বীপে বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রজেক্ট এর উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৪:৪৫

সন্দ্বীপে বাংলাদেশ রুরাল ওয়াটার,স্যানিটেশন এন্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এর সহযোগিতায়,বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি  প্রজেক্ট সন্দ্বীপ উপজেলা সমন্বয় কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে ।

৯ ডিসেম্বর এসডিআই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর  আই.ভি.সি মোহাম্মদ  শামীম আলম, বিশেষ অতিথি ছিলেন এসডিআই চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মিলন মিয়া। 

উক্ত সভায় পিকেএসএফ এর সহযোগী ৫ টি সংস্থা উদ্বীপন, টিএমএসএস,ঈপসা ও সাগরিকা ও এসডিআই এর শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসাররা উপস্থিত ছিলেন।সভা শেষে স্যানিটেশন খাতে সর্বোচ্চ ঋনদাতা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।তাতে প্রথম স্থান অধিকার করে পুরস্কার জিতে নেয় এসডিআই, দ্বিতীয় ঈপসা, তৃতীয় সাগরিকা।

সভায় অতিথিরা বলেন সন্দ্বীপ উপজেলার অনগ্রসর গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি ব্যবহার, পয়ঃনিষ্কাশনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। রোগমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কর্ম এলাকায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে লক্ষিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে। তার জন্য নিরাপদ ব্যবস্থাপনা টয়লেট নিশ্চিত করতে হবে, যা হবে দুই ট্যাংকি বিশিষ্ট, তাতে থাকবে পর্যাপ্ত রার্নিং ওয়াটার এবং সে টয়লেট হবে এটাচড বা ঘর সংলগ্ন কোন নিরাপদ জায়গায়।তাহলে নারী, প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য খুবই নিরাপদ ও টেকসই হবে সেটি।পাশাপাশি ওয়াস বিষয়ক ক্যাম্পেইন  চলমান থাকতে হবে।

T.A.S / T.A.S

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন