ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পিছিয়ে গেল অক্ষয়ের নতুন সিনেমা মুক্তির তারিখ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৫:৪

সময়টা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। বক্স অফিসে সফলতার দেখা পাচ্ছেন না অনেক বছর ধরে। প্রতি বছর তার নতুন সিনেমা মুক্তি পেলেও পায় না দর্শকপ্রিয়তা। এরপরও বলিউড নির্মাতাদের পছন্দের তালিকায় থাকেন বি-টাউনের এই খিলাড়ি। সে ধারাবাহিকতায় ‘ভূত বাংলা’ শিরোনামে আসছে তার নতুন আরও একটি সিনেমা। তবে পিছিয়ে গেছে এর মুক্তির তারিখ।

‘ভূত বাংলা’ সিনেমাটি ২০২৫ সালে মুক্তির কথা থাকলেও তা আর হচ্ছে না। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে নতুন তারিখ ২৫ সালের পরিবর্তে এটি মুক্তি পাবে ২ এপ্রিল, ২০২৬। সিনেমাটি মুক্তির নতুন তারিখ অক্ষয় নিজে আজ ১০ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন।

এর আগে ৯ সেপ্টেম্বর অক্ষয়ের ৫৭তম জন্মদিনে ২০২৫ সালে সিনেমাটির মুক্তির কথা জানানো হয়। সিনেমাটি পরিচলনা করছেন প্রিয়দর্শন। এই নির্মাতার সঙ্গে দীর্ঘ ১৪ বছর পর আবারও জুটি বাঁধলেন এই তারকা।

এই জুটি এর আগে বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে, ‘হেরা ফেরি’, ‘গরম মাসালা’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগাম ভাগ’ এবং ‘দে দানা দান’ যা এখনো দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

খবর : বলিউড হাঙ্গামা

T.A.S / T.A.S

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’