ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে অটোরিকসা ও অটোবাইক শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ১২:২০

পটুয়াখালীতে জেলা বাস মালিক সমিতি কর্তৃক বশাক বাজারের দক্ষিণ পার্শ্বে মহাসড়কে চেকপোস্টের নামে অটোরিকসা ও অটোবাইক শ্রমিকদের হয়রানি-নির্যাতন এবং রোগী যাত্রীদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে পটুয়াখালীতে অটোরিকসা ও অটোবাইক শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, অটো বাইক শ্রমিক লীগের সভাপতি ফারুক ফকির, সাধারণ সম্পাদক মো. শাহিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মৃধা, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আ. গনি হাওলাদার, সদর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিন ফরাজী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মিলন মাঝি, সাংগঠনিক সম্পাদক জামাল সরদার, মাদারবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাসুম মৃধাসহ তিন শতাধিক শ্রমিক। বক্তারা বাস মালিক সমিতি কর্তৃক চেক পোস্টের নামে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন শ্রমিক নেতৃবৃন্দ।

জামান / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত