ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে হানাদার মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৫:৫৫

টাঙ্গাইলের মধুপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় মধুপুর বংশাই নদী বাঁচাও আন্দোলন (প্রস্তাবিত)'র আয়োজনে চারুকলা ইনস্টিটিউট এর (৩য় তলায়) মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম শহীদ এর সভাপতিত্বে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা এমএ সামাদ, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ও ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদীন ইনস্টিটিউটের  সহকারি অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার, জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখার সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ।

১০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুরকে মুক্ত করে। উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পতাকা। মানুষ পায় মুক্তির স্বাদ।

১৯৭১ সালের ৭ মার্চ পরপরই দেশকে শত্রুমুক্ত করতে ধনবাড়ী-মধুপুরের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ৭ ডিসেম্বর মধুপুরে পাকিস্তারি বাহিনী প্রবেশ করলে মুক্তিযোদ্ধারা মালাউড়ী এলাকায় সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এতে পাকিস্তানি বাহিনীদের একজন মেজর গুলিবৃদ্ধ হয়ে মারা যায়। পরে তারা ৯ ডিসেম্বর সন্ধ্যায় মধুপুর ত্যাগ করে টাঙ্গাইলের দিকে পিছু হটতে বাধ্য হন। পরে ১০ ডিসেম্বর মধুপুর হানাদার মুক্ত হয়।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত