ধামইরহাটে প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল
নওগাঁর ধামইরহাটের প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেন(৭৫) ইন্তেকাল করেছেন। গত ১১ ডিসেম্বর উপজেলার মালাহার গ্রামে মধ্যাহ্ন ভোজের পর বিকেল সাড়ে ৪টায় নিজের অসুস্থতা বোধ করেন এবং কিছুক্ষণের মধ্যেই তার ইন্তেকাল হয়। মৃত্যুর পূর্বে তিনি স্বাভাবিক চলাফেরা করতেন।
কর্মজীবনে তিনি উপজেলার জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে মাধ্যমিক শাখায় শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং এক সময় ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিক পেশায় অত্যন্ত সুদক্ষ লেখনীতে অভ্যস্ত এবং সদাচারী আলতাফ হোসেন মৃত্যুকালে ৪ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ধামইরহাট সাংবাদিক সমাজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাব এবং মফসল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
T.A.S / T.A.S
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত