বিজয়নগরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আহ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়া মেয়ে শিশু রাইসা (১১মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুননেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, সকালে কুমিল্লাগামী একটি ড্রামট্রাক বারগুড়িয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে হাসপাতাল নেয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মারা যান। তিনি বলেন, আহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান