ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে আট মোটরসাইকেল আরহীকে জরিমানা


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ৩:৩১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক পথ নিরাপদ রাখতে,সরকারী কর আদায় নিশ্চিতে ও মোটরসাইকেল আরহীদের জানমাল নিরাপদ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট  বি,এম তারক-উজ-জামান ও সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।

মঙ্গলবার বিকাল থেকে রাত অবধী উপজেলা তেতুলীয়ার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাত(৭)জন মোটরসাইকেল আরোহীকে হেলমেট,ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন  না থাকায়, সড়ক পরিবহন ২০১৮ এর ৯২ ধারায় পাঁচশত(৫০০/-) টাকা করে এবং অপর একজনকে দুইশত,(২০০/-) সর্বমোট তিন হাজার সাতশত(৩৭০০/-) টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট দ্বয়।

একই সময়ে উপজেলার বোয়ালীয়া গ্রামের মাঠ থেকে আবাদী জমি খনন করে মাটি অপসারন করে জমির শ্রেণী পরিবর্তন করার আপরাধে মাটি বোঝাই ট্রাকটর লরি আটক করে জব্দ করেন সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈশিতা আক্তার।ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা অফিসার ইনচার্জ(ওসি) এম,এ রউফ খান সহ পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন প্রোসেস সার্ভার মন্জু মিয়া ও সরকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন নাজির কাম ক্যাশিয়ার সুদ্বীপ অধিকারী।

জরিমানা দ্বাতা মোটরসাইকেল আরোহীরা হরিণাকুণ্ডু সদরের আশারাফুল ইসলামের ছেলে আকিব,বাহাদুরপুর গ্রামের এনাতুল্লা মন্ডলের ছেলে খয়বার আলী,কালাপাহাড়িয়া গ্রামের মুস্তাক হোসেনের ছেলে নাহিদ হাসান,চটকাবাড়ীয়া গ্রামের আফজাল মন্ডলের ছেলে গোলাম মন্ডল,আঠারো খাদা গ্রামের হাফিজুর রহমানের ছেলে তৌফিক আহম্মেদ,শৈলকূপা সদরের ছবদুল মিয়ার ছেলে আমির হোসেন,ভালকী গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুস্ সাত্তার,হরিণাকুণ্ডু সদরের হাসেম আলীর ছেলে আনিচ আহম্মেদ।

T.A.S / T.A.S

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক