মুজিবনগরে বিজিবির অভিযানে নেশা জাতিয় দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামালসহ চার চোরাকারবারী আটক
মুজিবনগরে ভারতীয় ফেনসিডিল, একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন সহ চার চোরাকারবারী কে আটক করেছে মুজিবনগর বিজিবি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোর ৪ টার দিকে মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (০৬ বিজিবি) এর মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬ টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন ৭৫০ পিস একুরিয়াম মাছ, ৫ বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাইকেল সহ ৪ চোরাকারবারিকে আটক করে আটককৃত ব্যক্তিরা হলো- আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁ এর ছেলে মানিক(২০), মৃত নূরবকস্ এর ছেলে লাল্টু মিয়া(৩৫),রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩)এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।
দুপুরে বিজিবি আটককৃত মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় সোপর্দ করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, দুপুরে মুজিবনগর বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতাআইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ