মাটি বহনে পাকা সড়কে কাদার ভোগান্তি, মাটি ব্যবসায়ীর জরিমানা
শীত মৌসুম এলেই জয়পুরহাটের আক্কেলপুরে বেড়ে যায় মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম। এসকল মাটি বহনে ব্যবহার করা হয় অবৈধ বাহন ট্রাক্টর। ট্রাক্টর থেকে মাটি পড়ে প্রতি বছরই শিশিরের কারণে কর্দমাক্ত হয়ে সড়কে ঘটে নানা দুর্ঘটনা। এই বছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার সকাল থেকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কড়ইতলী এলাকায় কর্দমাক্ত হয়ে সড়কে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা, আহতও হয়েছেন অনেকে। সড়কে এই ভোগান্তি সৃষ্টির কারণে মাটি ব্যবসায়ীকে গুনতে হয়েছে জরিমানা।
বুধবার বেলা ১১ টায় ওই এলাকায় আক্কেলপুর থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। এসময় তিনি বুলবুল আহম্মেদ নামের এক মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপশি তার কাজ বন্ধ করে দেন এবং কড়ইতলী এলাকায় আক্কেলপুর-দুপচাঁচিয়া আঞ্চলিক সড়কটি পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার প্রায় দেড় কি:মি: আঞ্চলিক সড়ক কর্দমাক্ত হয়ে রয়েছে। ধীর গতিতে চলাচল করছে সকল যানবাহন। সড়কটি পরিষ্কারে কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। কড়ইতলী মোড়ে এই ঘটনায় পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয়রা জানায়, সকল থেকেই ওই স্থানে পড়ে গিয়ে ২০টিরও বেশি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আহতও হয়েছেন অনেকে। মাটরসাইকেল আরোহী ইলিয়াস প্রামানিক বলেন, রাস্তায় মাটি পড়ে ব্যাপক কাদার সৃষ্টি হয়ে বেশ ঝুঁকি পূর্ণ হয়েছে। আমি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পিছলে পড়ে গুরুতর আহত হয়েছি।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মোমিন জানান, বুধবার সকালে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুর যাওয়ার পথে কড়ইতলী এলাকায় পৌঁছলে সড়কে মাটি পড়ে ঘনকুয়াশায় সড়ক মারাত্মকভাবে পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাই। এতে আমিসহ আমার এক শিক্ষক গুরুতর আহত হয়েছি।
মাটি ব্যবসায়ী বুলবুল আহম্মেদ বলেন, ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা মাটি সড়কে পড়ে পিচ্ছিল হয়েছে। আমরা সেগুলো অপসারণ করছি।
আব্দুর রহমান নামের এক পথচারী বলেন, প্রতি বছরই সড়কে একই ধরণের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা এড়াতে সকলেই সচেতন হওয়া উচিৎ।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কর্দমাক্ত মাটির কারণে ওই সড়কে বেশ কিছু দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটিগুলো অপসারনে লোক লাগানো হয়েছে। এ কারণে প্রশাসন এক মাটি ব্যবসায়ীর জরিমানা করেছে।
সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, সড়কে মাটি ফেলে কর্দমাক্ত করে ভোগান্তির সৃষ্টি করায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ওই সড়ক পরিষ্কার করার পাশাপাশি মাটি কাটার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এধরনের ভোগান্তির সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা