সীতাকুণ্ডে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে ভাটিয়ারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় ভুক্তভোগীরা বলেন, "তিন বছর আগে জঙ্গল ভাটিয়ারীতে ১৫৫ পরিবারকে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করা হয়। পাহাড়ি এলাকায় ঘর প্রদান করা হলেও কোনো প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হয়নি। বিদ্যুৎ, পানি, পয়নিস্কাশন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও চলাচলের সু-ব্যবস্থা না থাকায় জীবন যাপনে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া বর্ষা শুরু হলে জলাবদ্ধতা ও ছড়া পানিতে বাড়ি-ঘর ডুবে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে নানা সমস্যা নিয়ে বসবাস করলেও সমাধানের পদক্ষেপ নেয়া হচ্ছে না।"
সমস্যা সমূহ তুলে ধরে মানব বন্ধন শেষে নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের বরাবরে স্বারকলিপি দেন ভাটিয়ারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
T.A.S / T.A.S
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু
তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক