প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটি বিএনপির নেতাদের সাথে মতবিনিময়
প্রেস ক্লাব চৌগাছার নব গঠিত আহবায়ক কমিটি জেলা উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সাথে মতবিনিময় করেন। এসময় নেতৃবৃন্দ বিএনপির এই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক নেতৃবৃন্দ চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সাথে মতবিনিময় করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। একই দিনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সাথে মতবিনিময়ের পাশাপাশি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে বিশিষ্ঠ সমাজসেবক আবুছারের সাথে মতবিনিময় শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতাদের কাছে সার্বিক বিষয়ে সহযোগীতা কামনা করেন।
এ সময় নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক অধ্যক্ষ শিহাব উদ্দিন, সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, মঈনউদ্দিন মঈন, আসিফ ইকবাল রকি, ইঞ্জিঃ রাজু আহমেদ, টিপু সুলতান, ইমাম হোসেন সাগর, ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান