‘বাহুবলী টু’র রেকর্ড ভেঙে হাজার কোটি ছাড়াল পুষ্পা টু
মাত্র ৬ দিনে ‘পুষ্পা টু’ বক্স অফিসে হাজার কোটি টাকা আয় করে ‘বাহুবলী টু‘র রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ১০ দিনে হাজার কোটি টাকা রেকর্ড দখলে ছিল প্রভাস অভিনীত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত আরও একটা ছবি ‘ট্রিপল আর’ ১০০০ কোটির গণ্ডি পার করে ১৬ দিনে।
এছাড়াও একাধিক ভারতীয় ছবি ১০০০ কোটির গণ্ডি টপকেছে। এই তালিকায় আছে প্রশান্ত নীলের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি‘। এই ছবি দুটিও ১৬ দিনে ১০০০ কোটির গণ্ডি পার করেছিল। অন্যদিকে ‘জাওয়ান’ এবং ‘পাঠান’ যথাক্রমে ১৮ ও ২৭ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটিতে আয় ছাড়িয়েছিল।
উল্লেখ্য, ‘পুষ্পা টু’ ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। মুখ্য ভূমিকায় আছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা।
T.A.S / T.A.S
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
Link Copied