সৌদির বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা: রোনালদো
সৌদি আরব ২০৩৪ সালে এককভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। বুধবার ফিফা বিষয়টি চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়া ও জাপান শুরুতে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী হলেও পরে তারা আবেদন করেনি। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে সৌদি।
১০ বছর পরের এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মন্তব্য করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো।
সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার সোস্যাল মাধ্যমে বলেন, ‘২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা। এটা অসাধারণ। এখানকার অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আমি যা দেখিছি, আমি আশ্বস্ত যে, সৌদির বিশ্বকাপ হবে বিশ্বকাপ ইতিহাসের সেরা।’
রোনালদোর মতে, সৌদির ফুটবল দ্রুত এগোচ্ছে। এই উত্থানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’
দেশ হিসেবে সৌদি আরব এবং সেখানকার মানুষও অসাধারণ বলে মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটটেড তারকা, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।’
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি