ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চীনের বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৬:২৭

চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে মালয়েশিয়া। দেশটির আকাশসীমার কাছে বিমান মহড়া চালিয়ে চীন সীমা অতিক্রম করেছে। অন্যদিকে বেইজিং দাবি করেছে, আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই সেদেশের জঙ্গিবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন মঙ্গলবার বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের আকাশসীমার কাছে বিমান মহড়া চালানোর প্রতিবাদে তিনি কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করবেন। তিনি বলেন, চীন তার দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

হিশামুদ্দিন বলেন, “মালয়েশিয়ার অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে, আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব।”

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে চীনা রাষ্ট্রদূতকে একটি কূটনৈতিক প্রতিবাদলিপি দেয়া হবে।

এর একদিন আগে চীন ও মালয়েশিয়ার মধ্যবর্তী বিতর্কিত আকাশসীমায় চীনা জঙ্গিবিমানকে প্রতিহত করার উদ্দেশ্যে নিজের যুদ্ধবিমান পাঠায় মালয়েশিয়া। মালয়েশিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে সারাওয়াক প্রদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বপ্রথম চীনা জঙ্গিবিমান ধরা পড়ে।

বিবৃতিতে দাবি করা হয়, ১৬টি চীনা জঙ্গিবিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩ হাজার থেকে ২৭ হাজার ফুট উচ্চতায় ২৯০ নটিক্যাল মাইল বেগে মালয়েশিয়ার পানিসীমার আকাশে অনুপ্রবেশ করে। এ সময় চীনা পাইলটরা তাদের পরিচয় প্রদানের আহ্বান বারবার উপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে চীনা বিমানগুলো গতিপথ পরিবর্তন করে চলে যায়।

মালয়েশিয়ার বিমান বাহিনীর বিবৃতিতে এ ঘটনাকে সেদেশের জাতীয় সার্বভৌমত্ব ও বিমান নিরাপত্তার লঙ্ঘন বলে অভিহিত করে। তবে মালয়েশিয়ার এ দাবি নাকচ করে দিয়ে চীন বলেছে, এসব বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল এবং কোনো বিশেষ দেশকে টার্গেট করে এগুলোকে আকাশে ওড়ানো হয়নি।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের