ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জামলা বহুমুখী তা'লিমুল কুরআন ও নুরানি মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৪:২০

দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা বহুমুখী তা'লিমুল কুরআন ও নুরানি মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদ্রাসা চত্ত্বরে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ।

পরে মাদ্রাসার পরিচালক মোঃ আল আমিন মৃধার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবি'র ট্রেজার প্রফেসর আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দিন খান, দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান খান, মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ কাওসার আহমেদ  প্রমূখ।  উদ্বোধন শেষে মাদ্রাসার সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আবু সালেহ।এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১২ সালে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মরহুম এ্যাড. হারুন অর রশিদ মৃধা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।

T.A.S / T.A.S

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস