রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড'র যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহীতে স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়।
শুরুতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াস্পোরা প্লাটফর্মের বিভিন্ন দিক উপস্থাপন করেন। তিনি বলেন, আইডায়াস্পোরা একটি বৈশ্বিক প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মটি রাজশাহী অঞ্চলের মানুষদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের সহযোগিতার মেলবন্ধন ঘটাতে সক্ষম হবে।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র ন্যাশনাল কমিউনিকেশন কনসালটেন্ট সৌমিন শাহরিদ।
অংশগ্রহণকারীরা আইডায়াস্পোরা সম্পর্কে তাদের নিজেদের মন্তব্য এবং মতামত তুলে ধরেন। যা ভবিষ্যতে ডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।
T.A.S / T.A.S
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ