ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৪:৫০

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।

এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, গুইমারা থানার (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোঃ মাহামুদুল হাসান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এনাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোক্তাদের হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ আরো অনেক হেডম্যান, কারবারি, মেম্বার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী নবাগত সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জিকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, অবৈধ বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

T.A.S / T.A.S

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত