ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইউনাইটেডে ৭ নম্বরই পেলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ১:২৭

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে সাত নম্বর জার্সি পরে ফুটবল মাঠ মাতাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবার তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর দেখা দিয়েছিল এক অন্যরকম সমস্যা। ক্লাবটির ৭ নম্বর জার্সি পরে খেলছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।

তাই সবার মনে প্রশ্ন ছিল, এ মৌসুমে কি আর 'সিআর সেভেন' থাকছেন না রোনালদো? উত্তর পেতে অপেক্ষা করতে হলো ২ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে রোনালদোকে ৭ নম্বর জার্সি দেয়ার কথা জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ।

অর্থাৎ ক্যারিয়ারের নতুন অধ্যায়েও সিআর সেভেনই থাকছেন তিনি। রোনালদোকে সাত নম্বর জার্সি দেয়ার জন্য অবশ্য নিজের জার্সি নম্বর বদলাতে হয়েছে কাভানিকে। নতুন মৌসুমে তাকে ২১ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে। দুজনই আক্রমণভাগের খেলোয়াড়।

ইউনাইটেডের সাত নম্বর জার্সি বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। কেননা এটি পরেই খেলেছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা, ডেভিড ব্যাকহ্যামদের মতো ক্লাবটির কিংবদন্তিরা। কিন্তু ২০০৯ সালে রোনালদোর বিদায়ের পর সাত নম্বর জার্সির জন্য স্থায়ী কাউকে খুঁজে পায়নি ইউনাইটেড।

এ সময়ের মধ্যে কাভানিসহ মোট ছয়জন খেলোয়াড় পড়েছেন ইউনাইটেডের সাত নম্বর জার্সি। কিন্তু তারা কেউই জার্সির প্রতি সুবিচার করতে পারেননি। এবার দীর্ঘ ১২ বছর পর ক্লাবে ফিরে পুনরায় সাত নম্বর জার্সিটিই গায়ে তুলবেন রোনালদো।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে