লালমনিরহাটে পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
বৈষম্যহীন সমাজ গঠনে স্কাউটিং-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে লালমনিরহাটে পাঁচদিন ব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, লালমনিরহাট মোঃ তরিকুল ইসলাম, উপপরিচালক স্থানীয় সরকার, লালমনিরহাট মোঃ রাজিব আহসান, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, লালমনিরহাট জেলা শাখার সহকারী পরিচালক ও সদস্য সচিব, এডহক কমিটি বাংলাদেশ স্কাউটের সুধীর চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব, এডহক কমিটি বাংলাদেশ স্কাউটের লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার প্রমুখ।
বাংলাদেশ স্কাউটস্ উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক ও কাব ক্যাম্পুরী আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ একরামুল হক সরকার বলেন, প্রাথমিকের ৩৮ টি প্রতিষ্ঠানের এক ষষ্ঠক ও ইউনিট লিডার (৬+১)=০৭ জন মোট ২৬৬ জন রোভার ২০ জন কর্মকর্তা সহ সর্বোমোট ৩৫০ জন
যার মহা তাবু জলসা ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরি আয়োজন করা হয়েছে।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি