দুমকীতে আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী সুরাইয়া চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী মিসেস সুরাইয়া আকতার চৌধুরীর সুস্থতা কামনায় দুমকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা থানাব্রীজ গোলাম সরোয়ার হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা জামে মসজিদে দুমকী উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্দ্যােগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মোনাজাতে অনান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান খান, জাকির আলম মিলন , মাইনুল হাসান সোহেল, আহসান ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম শরীফ, উপজেলা যুবদলের সদস্য মোঃ সায়েম খান প্রমূখ ।
দোয়া মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী মিসেস সুরাইয়া আকতার চৌধুরীর পরিপূর্ণ সুস্থতাসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়। উল্লেখ্য যে, মিসেস সুরাইয়া আকতার চৌধুরীর গত ১১ ডিসেম্বর ব্যাংককের একটি হাসপাতালে জটিল একটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
মোনাজাত পরিচালনা করেন গোলাম সরোয়ার হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান । এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান