ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-১২-২০২৪ বিকাল ৬:২১

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। আজ ১২ ডিসেম্বর   (বৃহস্পতিবার) রাত ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলা’র সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্ব পাড়া এলাকার ফুলু মিয়ার ছেলে। মোটরসাইকেলে থাকা আরো দুজন একই এলাকার আরো দুইজন আলাল মিয়া (২২) ও কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া (২৪) আহত হয়। গত ১৩ দিন আগে নিহত নাহিদ পুত্র সন্তানের বাবা হয়েছে। তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। দুর্ঘটনার ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, শাহবাজপুর এলাকা থেকে সরাইল সদরে ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির।

পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন এবং সঙ্গে থাকা তার বন্ধু জুনায়েদ মিয়া’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরন করেন।

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন