ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কাজী মনিরুজ্জামান মনির

শেখ মুজিবুরের মতো শেখ হাসিনাও গত ১৫ বছরে দেশে বাকশাল কায়েম করেছিল


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৪ বিকাল ৬:৪৬

বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যেভাবে দেশে বাকশাল কায়েম করেছিলেন ঠিক তেমনি ভাবে তার মেয়ে শেখ হাসিনা গত ১৫ বছরে দেশে অঘোষিত বাকশাল কায়েম করেছিল। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরাবো এলাকায় রূপগঞ্জ পরিষদের কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও দেশের মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারেনি। ২০০৮ ও ১৮ সালের নির্বাচনে আমি বিএনপি থেকে এমপি নির্বাচন করেছি। তখন আমি প্রার্থী হয়েও আমার ভোট দিতে পারিনি। তখন দিনের ভোট রাতে হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশ পূর্নগঠন করতে ৩১ দফা ঘোষনা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করতে আমরা সবাই কাজ করে যাবো। এসময় কামরুল ইসলাম কামালকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের কমিটি ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সেলিনা রহমান, জেলা জিয়া পরিষদের সভাপতি নাজির আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানসহ আরো অনেকে।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার