শরণখোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রায়েন্দা ইউনিয়ন চ্যাম্পিয়ন
শরণখোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২৪এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে শেষ হয়েছে। ফাইনাল খেলায় রায়েন্দা ইউনিয়ন একাদশ ৬-১গোলে খোন্তাকাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত চার দলীয় এ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার সকালে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে শুরু হয়। দিনের প্রথমভাগের খেলায় ধানসাগর ইউনিয়ন একাদশ ও সাউথখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করে রায়েন্দা ইউনিয়ন ও খোন্তাকাটা ইউনিয়ন একাদশ ফাইনালে ওঠে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়েন্দা ইউনিয়ন একাদশ ৬-১গোলে খোন্তাকাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, উপজেলা যুব উন্নয়ন অফিসার শিশির কুমার দাস, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, শরণখোলা সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক বাবুল দাস ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার হোসেন।
T.A.S / T.A.S
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ