পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নেত্রকোনার পূর্বধলায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ, শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ মিয়া, জামায়াত ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীন, উপজেলা আনসার প্রশিক্ষক মোর্শেদ আলম, দৈনিক আমার দেশ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, বিএনপি নেতা আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর সাবেক আমীর নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, উপজেলা ইসলামী শিবির সভাপতি ওমর ফারুক, মজলিশে সূরার সদস্য মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
এর আগে আলোচনায় সভার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান