বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁয়ে উঠান বৈঠক
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সোনারগাঁ পৌরসভার দর্পত ঠোটালিয়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার বিএনপির ৩১ দফা উপস্থাপন করেন । পরে এর উপর বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করেন। এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মিয়া।কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে আমরা ভোট দিতে পারিনি। মামলা হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। তারা আরো বলেন জুলুমকারীদের আল্লাহ পছন্দ করেনা বলেই তার এমন পতন হয়েছে। উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা