ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:৭

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার (১৪ডিসেম্বর) বেলা ১১ টায় বিজয়নগর উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল  ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক,বিজয়নগর থানার ওসি মো: রওশন আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবির উদ্দিন ভুইয়া, বীরমুক্তিযোদ্বা জিল্লুর রহমান, মীর মান্নান, শহীদ উদ্দিন ভুইয়া, শাহজাহান ভুইয়া,প্রানী সম্পদ কর্মকর্তা শাহ জালাল ও শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত দেব প্রমুখ। এছাড়াও সভায় সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের আমাদের বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা চেয়েছিল আমাদেরকে মেধাশুন্য করার জন্য।শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। আলোচনা শেষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন