ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:২৯

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার রাজশাহী  ক্যাথেড্রাল চার্চে, গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল হতে শত শত  গারো পরিবার অংশ নেয় গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালায় । রাজশাহী ওয়ানগালা উদযাপন পরিষদের আয়োজনে রাজশাহী ওয়ানগালা-২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকমা প্রধান লোটাস লুক চিসিম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল  রেভা ফাদার ফাবিয়ান মারডী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহী  অঞ্চলের উপপরিচালক  জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আই এর স্টাফ  রিপোর্টার আবু সালে মো ফাওাহ,  প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান মো এহসানুল হুদা,  পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান  মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ সুলতা দ্রং ও ফাদার লিটন কস্তা।

অনুষ্ঠানের শুরুতে  গারোদের ১১ টি জাতি গোষ্ঠীর ফসল তুলে দেন প্রধান অতিথির হাতে।  এরপর আনুষ্ঠানিকভাবে  গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। 

উৎসবের এই দিনে ধনী গরিব, ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। ওয়ানগালা  অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন।  অনুষ্ঠান শুরুতে  ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।  পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে,ধর্মীয় রীতি অনুযায়ী  নাচের তালে তালে অতিথিদের  নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান  ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্বতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ