ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শালিখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:৫৭

মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার তালখড়ি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন শালিখা উপজেলা প্রশাসন, শালিখা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরে  উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, বীর মুক্তিযোদ্ধা মুকুল রন্জন শিকদার, শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নায়েব আলী, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন,১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে পাকিস্তানি সেনারা এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল কিন্তু তাদের সেই দুঃস্বপ্নকে ভেঙ্গে তৈরি হয়েছিল বাংলাদেশ নামক এক স্বাধীন ভুখন্ড যেখানে দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে লিখতে পারছি,স্বাধীনভাবে আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারছি।

এমএসএম / এমএসএম

মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান