ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

এবার বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ২:১৫

অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকায় পা রাখবে আফগান যুবরা। আফগানরা প্রথমে পাকিস্তান যাবে সেখান থেকে দুটি দলে ভাগ হয়ে দোহা ও দুবাই হয়ে শনিবার বাংলাদেশে আসবে। এর আগে ৩১ আগস্ট তাদের বাংলাদেশে আসার কথা ছিলো। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ ২০ বছর পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। তাদের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকে একের পর এক হামলার শিকার হচ্ছে দেশটি।

এদিকে সম্প্রতি দেশটির বিমানবন্দরে বোমা হামলা চালায় আইএস। এরপর থেকে আফগানিস্তানের সাথে সকল বানিজ্যিক ফ্লাইট বন্ধ থাকে। যার ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যাতায়াত ব্যবস্থা চূড়ান্ত করতে না পারায় আফগানিস্তানের যুবদের বাংলাদেশ সফরটি তখন স্থগিত করে দেয়।

বাংলাদেশ সফরে পাঁচটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগান যুবরা। সব কয়টি ম্যাচ হবে সিলেটের মাটিতে। পূর্ব সূচি অনুসারে ৭ সেপ্টেম্বর যুব ওয়ানডে দিয়ে সফর শুরুর কথা ছিল। পরিবর্তিত অবস্থায় ৯ অথবা ১০ সেপ্টেম্বর হবে প্রথম একদিনের ম্যাচ। সিরিজ শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

প্রীতি / প্রীতি

ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ

বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’

ফ্রান্সের বিপক্ষে স্পেনকে স্বস্তি দিচ্ছে যে পরিসংখ্যান

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

ইংল্যান্ডে কি থামবে হালান্ডদের স্বপ্নযাত্রা

কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনহা’

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, আরও যত রেকর্ড

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

সেই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের তারা এখনো আছেন

বাঁচা-মরার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইতিহাসের হাতছানি নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো