সভাপতি ইলিয়াছ, সম্পাদক আবছার
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন
মূলধারার গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ ইলিয়াছ তালুকদারকে (ভোরের কাগজ) সভাপতি ও মো. নুরুল আবছার চৌধুরীকে (আমার দেশ, কর্ণফুলী) সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সহ সভাপতি পদে আব্বাস হোসাইন আফতাব (প্রথম আলো, এশিয়ান টিভি,চট্টগ্রাম মঞ্চ), যুগ্ম সম্পাদক এম এ মতিন (মানবকন্ঠ), অর্থ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন কায়ছার (মানবজমিন,একুশে পত্রিকা), দপ্তর সম্পাদক পদে আরিফুল হাসনাত (আমাদের সময়, সিএইচডি টিভি), নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আলী (ইত্তেফাক), আকাশ আহমেদ (আজকের পত্রিকা) ও মাসুদ নাসির (দৈনিক সমকাল,পূর্বদেশ) নির্বাচিত হয়েছেন। সংগঠনের বিদায়ী সভাপতি জিগারুল ইসলাম জিগার (দৈনিক কালের কন্ঠ, পূর্বকোণ) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের বিদায়ী যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা (দৈনিক নয়াদিগন্ত, সুপ্রভাত বাংলাদেশ), বিদায়ী অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা (দৈনিক আজাদী, কালবেলা, সিপ্লাস টিভি)। সভার শুরুতে রাঙ্গুনিয়ায় কর্মরত সাতজনকে গঠনতন্ত্র অনুযায়ি নতুন সদস্য পদ দেয়া হয়েছে। তারা হলেন ইসমাইল হোসেন নয়ন (প্রতিদিনের বাংলাদেশ), আশেক এলাহি (দৈনিক সাঙ্গু), মুবিন বিন সোলাইমান (দৈনিক সংবাদ), জাহেদ হাসান তালুকদার (সময়ের আলো), মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), ফাহিম শাহরিয়ার (দৈনিক সারাবেলা), দেলোয়ার হোসেন (দৈনিক দেশ বর্তমান)। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবি, জুলাই-আগস্টে নিহত শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন