ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে প্রশাসনের উদ্যোগে ১৫০ টাকায় মিলছে গরুর মাংস


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ১:৩৯

নওগাঁর ধামইরহাটে ১৫০ টাকায় গরুর মাংস ক্রয় করার সুযোগ সৃষ্টি করেছেন প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তাদের সুবিধার জন্য ৬শত টাকা কেজি দরে ন্যায্য মূল্যে গরুর মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর (রবিবার) সকাল ৮টায় উপজেলার হাটখোলায় সাপ্তাহিক হাটে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বাজারের তুলনায় প্রতি কেজিতে ৯০ থেকে ১শত টাকা কমে মাংস কিনতে পেরে চরম খুশি হয়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপসহকারী প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আল মামুনুর রশীদ, লাইফস্টক ফিল্ড অ্যাসিস্টেন্ট মিনহাজুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, রেজুয়ান আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২ ডিসেম্বর থেকে উপজেলা চত্বরে ন্যায্য মূল্যের দোকানে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে। প্রতি সপ্তাহে হাটের দিনে ন্যায্য মূল্যের দোকান থেকে ১কেজি গরুর মাংস ৬০০ টাকায় কিনতে পাওয়া যাবে। পাশাপাশি এখানে নিম্ন আয়ের মানুষ ৫শত গ্রাম গরুর মাংস ৩০০ টাকায় এবং ২৫০ গ্রাম মাংস ১৫০ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন