ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফুলছড়িতে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ২:৮

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি ঘাটে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১৫ ডিসেম্বর) রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের অবৈধ অস্ত্র, মাদক, চুরি-ডাকাতি, জুয়া খেলা সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য ফারুক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি  সাদিকুল ইসলাম নান্নু।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নুর আলম মন্ডল লিংকন , ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সরকারের মদদপুষ্ট দোসরদের নানা অপকর্ম ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

T.A.S / T.A.S

হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬রূপালী মৎস্য সপ্তাহ পালিত

বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রায়পুরে জাতীয় মৎস্য দিবস উদযাপন

পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী‌কে মারধর; সিইও ফজ‌লে রাব্বী‌কে প্রত‌্যাহার

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস পক্ষ- ২০২৬ পালিত

ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ পালন

নড়াইলে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে নানা আয়োজন

সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার