ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৪:১৫

কনকনে তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। কাউকে না জেনে গভীর রাতে হঠাৎ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীত বস্ত্র তাদের গায়ে জড়িয়ে দিলেন জয়পুরহাটের আক্কেলপুরের ইউএনও মনজুরুল আলম।

শনিবার দিবাগত রাতে রেল স্টেশন, পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষরা শীত বস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এবার এই উপজেলায় আগাম শীত পড়েছে। গত কয়েক দিন থেকে তাপমাত্রার পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। এতে বিপাকে পড়েছেন এই উপজেলার নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। শীত বস্ত্রের অভাবে দারুন কষ্টের মধ্যে দিনপার করতে হচ্ছে তাদের। তাদের শীতের কষ্ট কিছুটা লাঘবে শনিবার ১০০ টি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

শীত বস্ত্র পাওয়া ষাটোর্ধ হাজেরা বেওয়া বলেন, মুই ইস্টিশনে থাকো, মোক খুব শীত্তি লাগোছে বাবা, অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে আছি বা। এই গরম কাপড় পাইয়ে মোর খুব উপকার হলো। আল্লাহ তোমাকের অনেক ভাল করবে বাফো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, গত কয়েকদিন থেকে এই এলাকায় তীব্র শীত পড়েছে। ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের শীতবস্ত্র ক্রয়ের বরাদ্দ এসেছে। আজ ১০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় আরও অধিক পরিমানে শীত বস্ত্র বিতরণ করা হবে।

T.A.S / T.A.S

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ