ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষা ফি কমানোর দাবি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৪:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার (১৫ ডিসেম্বর)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২৪ শে আমরা কোটার জন্য আন্দোলন করেছি কিন্তু এখনো যদি সেই কোটা বাতিল না হয় তা খুবই দুঃখজনক। যে কোটার জন্য এতকিছু হয়েছে, আমরা চাই না নতুন বাংলাদেশে বৈষম্যমূলক কোনো কোটা থাকুক।

শিক্ষার্থীরা আরও বলেন, পোষ্য কোটা হচ্ছে সমাজে একটি সুশীলদারী ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য। এটি কখনো সাম্যতা নিশ্চিত করে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, অনতিবিলম্বে এই কোটা বাতিল করতে হবে অথবা শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। জবিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষা ফি কমানোর দাবি জবিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষা ফি কমানোর দাবি জবিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষা ফি কমানোর দাবি। ভর্তি ফি কমানোর বিষয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি ফি এত টাকা করলে সাধারণ শিক্ষার্থীরা হিমসিম খায়।

দেখা যায় অনেক শিক্ষার্থী শুধু টাকার জন্য ভর্তি পরীক্ষার আবেদনও করতে পারে না। আমরা চাই ভর্তি ফি ন্যূনতম পর্যায়ে এনে সকলের জন্য সহজ করে দেওয়া হোক।

মানববন্ধনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের শিক্ষার্থী কে এম রাকিব বলেন, যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে হাজারো ছাত্র-জনতা সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার শামিল। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না।

T.A.S / T.A.S

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ