তেরখাদায় নবনির্মিত কওমি মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি স্থাপন করলেন আলহাজ্ব ইউসুফ আলী
খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নের আটলিয়া পশ্চিমপাড়ায় আব্দুল লতিফ হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। জমিদাতা ও প্রতিষ্ঠাতা আটলিয়া পশ্চিমপাড়া গ্ৰামের আলহাজ্ব মোঃ ইউসুফ আলীর নিজস্ব অর্থায়নে এ ভবনটি নির্মিত হবে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উক্ত মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় বিষয়টি জানান তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী তেরখাদা উপজেলার বিএনপি সাবেক সভাপতি চৌধুরী কাওছার আলী।
বিশেষ অতিথি ছিলেন সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাসার। আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের সদস্য হক সাহেব, সহঃ সুপার মাওলানা গোলাম রসুল, হাফেজ এহিয়া, বিএনপির নেতা আব্দুল মান্নান, শেখ আজিবার রহমান, শেখ মহিবুল্লাহ, গোলাম মোস্তফা ভুট্টা, শেখ সোহেল তাজ, বিশিষ্ট ঠিকাদার মোঃ নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আগত অতিথি বৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।
T.A.S / T.A.S
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস