তাড়াশে তিন দিন ব্যাপী বিজয়মেলার উদ্বোধন
সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়। রবিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী বিজয়মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। উদ্বোধন শেষে ইউএনও সুইচিং মং মারমা বিজয়মেলায় অংশ নেয়া, কুঠির শিল্প, হস্তশিল্প, পিঠা-পুলি, কারুশিল্প ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে লিখিত বইয়ের স্টলসহ অর্ধশতাধিক স্টল ঘুরে দেখে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক মিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, তাড়াশ মহিলা ডিগ্রী কলের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ। এ সময় ইউএনও সুইচিং মং মারমা বলেন, সরকারে নির্দেশনা অনুয়ায়ী উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী বিজয়মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন উদ্যাক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে যে সকল স্টল প্রদর্শন করছেন তা সকলকে মুগ্ধ করেছে। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ