ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কি অপরাধ ছিলো ভুট্টা গাছের? কে করলো এমন শত্রুতা?


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৬:২

সিরাজগঞ্জের তাড়াশে কি অপরাধ ছিলো ভুট্টা গাছের? কে করলো এমন শত্রুতা। পূর্বশত্রুতার জেরে খোকন সরকার নামের এক কৃষকের রোপণকৃত ১০ বিঘা ভুট্টার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সগুনা ইউনিয়নের পতিরামপুর মৌজায় এ ঘটনা ঘটেছে।

এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি  হয়েছে। এ বিষয়ে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক খোকন সরকার। কৃষক খোকন সরকার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বামনবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে এবং সগুনা ইউনিয়নের পোঁয়াতী গ্রামের বেলাল হোসেনের মেয়ে জামাই। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের পোঁয়াতী মৌজায় দুই মাস পূর্বে ১০ বিঘা জমি লীজ নিয়ে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে ভ‚ট্রার বীজ লাগানো হয়। ভুট্রা লাগানোর পর থেকে অদ্যবদি পর্যন্ত সার ও কীটনাশক প্রয়োগ করা হয়।

কিন্ত গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কে বা কারা তাঁর ওই ১০ বিঘা রোপণকৃত ভুট্রার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করে ফেলে। শনিবার সকালে খোকন লোক মারফত বিষয়টি জানতে পেরে তার ওই ভুট্রার জমিতে গিয়ে ভুট্রা গাছ পঁচা ও পোঁড়ানো দেখতে পায়। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার