ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১২-২০২৪ দুপুর ৩:২৫
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
 
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। 
এসময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পরে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন অফিস, মেহেরপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার