ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় কভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৭-১২-২০২৪ রাত ৯:৩৯

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক পারাপারের সময় কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম।

নিহত রোকেয়া আক্তার (৩৭) ঢাকার ধামরাই উপজেলাধীন সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি সওগাতুল বলেন, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় একটি কভার্ড ভ্যান রোকেয়া আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সঙ্গে জড়িত কভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক আর সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার