কটিয়াদীতে মহান বিজয় দিবস পালিত
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।সোমবার(১৬ই ডিসেম্বর)দিনের শুরুতেই কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে শহিদদের স্মরণে স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে সকাল ১০দিকে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ২০হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে উপজেলা বিএনপির কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।এসময় র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল।
এসময় কটিয়াদী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে পরিণত হয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান