ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রথম রাউন্ডেই বিদায় জাতীয় চ্যাম্পিয়নের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২৪ রাত ১০:৪

দুই দিন আগে শেষ হয়েছে ইউনেক্স-সানরাইজ জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজ থেকে শুরু হয়েছে সিনিয়রদের প্রতিযোগিতা। প্রথম দিনেই বাংলাদেশের নারী জাতীয় চ্যাম্পিয়ন উর্মি আক্তার একক ইভেন্টে হেরেছেন। জাপানি নারী শাটলার আন্না ইয়াকির বিপক্ষে লড়াই করতে পারেননি বাংলাদেশের সেরা নারী শাটলার। প্রথম সেটে ২১-৮ এবং পরের সেটে ২১-৬ পয়েন্টে হারেন উর্মি। দেশসেরা এই শাটলার প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর প্রতিক্রিয়া এমন, ‘ফিটনেসে জাপানি শাটলার অনেক এগিয়ে। আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। এরপরও যতটুকু সম্ভব লড়াই করেছি।’
বাংলাদেশ নারী দলের কোচ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা। কোচ শুধু নামেই, এই টুর্নামেন্ট উপলক্ষ্যে সেভাবে অনুশীলন হয়নি। এরপরও দেশের এক নম্বর নারী শাটলারের প্রথম রাউন্ডেই বিদায় খানিকটা বেমানানই। এই প্রসঙ্গে কোচের বক্তব্য, ‘জাপানি শাটলার প্রথম রাউন্ডে পড়ায় উর্মির জন্য কঠিন হয়েছে। অন্য প্রতিপক্ষ পড়লে হয়তো আরও একটু সামনে এগুনো সম্ভব হতো।’
উর্মি এককে বিদায় নিলেও মহিলা ও মিশ্র দ্বৈতে অংশ নেবেন। আগামীকাল দুই ইভেন্টেই প্রাথমিক রাউন্ডের খেলা হতে পারে। মহিলা দ্বৈতে উর্মির সঙ্গী রেশমী আর মিশ্রে জুমার। 
নারী জাতীয় চ্যাম্পিয়ন উর্মি একক ইভেন্টের প্রথম রাউন্ডে বিদায় নিলেও পুরুষ জাতীয় চ্যাম্পিয়ন সোয়াত অবশ্য পরের ধাপে গেছেন। প্রথম পর্বে তিনি ভারতীয় শাটলার লোকেশ বাবু রোমেশকে ১৩-২১ ও ১৪-২১ পয়েন্টে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ স্বদেশি রবিউল ইসলাম রিপন। পুরুষ এককে বাংলাদেশি এক শাটলারের প্রি-কোয়ার্টার খেলা নিশ্চিতই।
বাংলাদেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে ২১৯ জন শাটলার এন্ট্রি দিয়েছিলেন। ৮৯ জন নাম প্রত্যাহার করায় এখন প্রতিযোগীর সংখ্যা ১৩০। এর মধ্যে দুই-একজন ভিসা ও অন্য জটিলতায় এখনও পৌঁছাতে পারেননি। পুরুষ ও নারী এককে ৩৪, দ্বৈতে যথাক্রমে ২০ ও ১৩, মিশ্র বিভাগে ১৬ জনের এন্ট্রি রয়েছে। স্বাগতিক বাংলাদেশের পর ভারতের প্রতিযোগীই বেশি এই টুর্নামেন্টে। বিদেশি ১৪ দেশের তালিকার মধ্যে রয়েছে কানাডা এবং ইংল্যান্ডও। 

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা