ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ফজরের নামাজ পড়াতে বের হয়ে সড়কে প্রাণ হারালেন ইমাম-মোয়াজ্জিন


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ১২:২২

ফজরের নামাজ পড়াতে বের হয়ে টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মসজিদের ইমাম ও মোয়াজ্জিন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বুধবার (১৮ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের বড়বাইদ এতিমখানার কাছেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালুচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের শহিদুল সিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)। তারা বড়বাইদ এতিমখানার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী। হাফেজ হািববুর রহমান ৬ মাস আগে বিয়ে করেছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে মাদরাসা থেকে বের হয়েই টাঙ্গাইলমুখী (মধুপুরের দিকে) অগ্রসর হতে গেলে বিপরীতমুখী পিকআপভ্যানের( ঢাকা মেট্রো ন- ২০-৯৩১৪) সাথে সংঘর্ষ হয়। মোটরসাইকেল দুমড়ে মুচড়ে দিয়ে পিকআপভ্যান রাস্তা থেকে বনের ভিতরে ঢুকে যায়।

এসময় পিকআপভ্যানে আগুন লেগে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদরাসার সহকারী পরিচালক মুফতি মো. ইব্রাহিম তকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অধ্যয়নের ফাঁকে তারা দুইজন কাকরাইদ রামকৃষ্ণ জামে মসজিদে যথাক্রমে ইমামতি ও মোয়াজ্জিনের চাকরি করেন। ফজরের নামাজ পড়ানোর জন্য মাদরাসা থেকে বের হয়ে এ ঘটনা শিকার হয়ে নিহত হয়েছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত