ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মনোহরগঞ্জে হেফাজতে ইসলামের পরিচিতি সভা


মনোহরগঞ্জ  প্রতিনিধি  photo মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ১২:৫৫

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির উপজেলা সভাপতি মাওলানা শহিদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সামসুল ইসলাম জিহাদি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবু ইউসুফ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, বিএনপির সাবেক আহ্বায়ক আবু ইউসুফ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি মাওলানা আবদুল হাই বাবুল, দাওয়াতে তাবলীগের হুমায়ুন কবির, হেফাজতে ইসলামের সহ-সভাপতি মুফতি ওমায়ের আল হোসাইনী, খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, ইসলামী আন্দোলনের নেতা আল হেলাল মাহমুদ, নাসির উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি নাসির উদ্দীন মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, হেফাজতে ইসলামের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘তাওহীদ রিসালাত অবিশ্বাসীদের সাথে মুসলমানদের কোনো আপস ছিলো না আর থাকবেও না।

দেশ পরিচালনার জন্য হেফাজতে ইসলামের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারলেই এদেশ হবে ইসলামের। আমাদের প্রত্যেককে দেশ পরিচালনার জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশি, বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে বাতিল উৎখাতে হেফাজতে ইসলাম কাজ করছে। আগামীতে এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে হেফাজতে ইসলাম।ভারতীয় আগ্রাসন থেকে দেশের প্রতি ইঞ্চি জমি রক্ষা করতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।পরিচিতি সভায় হেফাজতে ইসলামের বক্তারা বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত পোস্টের তীব্র প্রতিবাদ জানানো হয়।

মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. ফয়জুর রহমান, হেফাজতে ইসলামের মনোহরগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা আবু ইউসুফ, দপ্তর সম্পাদক মাওলানা, ইমদাদউল্লাহ ফরাজী, সহ-প্রচার সম্পাদক হাফেজ নাসির উদ্দীনসহ নবগঠিত কমিটির সদস্য ও বিভিন্ন পেশাজীবী মানুষ। সভায় নবগঠিত ১০১ সদস্যের কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

T.A.S / T.A.S

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত