টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় মাঠে নামবে দুই দল।
এই ম্যাচে জিততে পারলেই আরও একধাপ এগিয়ে যাবে সিরিজ জয়ের পথে। ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। আজ টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদের পক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচটি ক্যান্সার যোদ্ধাদের উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে । বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) প্রতি সমর্থন জানিয়ে বিশেষ উদ্যোগ নিলো বিসিবি।
ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে ২০১৯ সালের ডিসেম্বরে কার্যক্রম শুরু করে ব্যানক্যাট। এই স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার প্রতিরোধ, গবেষণা, শিক্ষা, এডভোকেসি ও সেবার মাধ্যমে ক্যান্সার দূরীকরণের লক্ষ্যে কাজ করে চলেছে। এবার তাদের কার্যক্রমকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়াল বিসিবি।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি