শ্যামনগরে দুই আইনজীবীকে ফুলের শুভেচ্ছা বিনিময় করলো রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুন আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট মাসুদুল আলম দোহা ও সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা, সুশাসনের জন্য নাগরিক সাতক্ষীরা জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট এবিএম সেলিমকে, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কর্তৃক অনুমোদিত শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে এক ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, সাংবাদিক আসাদুজ্জামান লিটন, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, সাংবাদিক মোশারফ হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এ সময় অতিথি দুই আইনজীবী বলেন, সাংবাদিকতা মহান পেশা, সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সমাজের দর্পণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সাংবাদিক সমাজ তথা জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের দায়িত্ব ও কর্তব্য, দেশের সকল উন্নয়নের চিত্র তুলে ধরা সাংবাদিকদের কাজ। এ সময় তারা বলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ব্যাপক তৎপরতার সহিত শ্যামনগরের বিভিন্ন সংবাদ পরিবেশন করে যাচ্ছে, আমরা তাদের শুভ কামনা জানাই।
T.A.S / T.A.S
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত