চন্দনাইশে মোতাওয়াল্লীর পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার হযরত শামসের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া জামে মসজিদের মোতাওয়াল্লী মাওলানা খোরশেদ আলম রেজভী ও তার পরিবারের সদস্যের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোতাওয়াল্লী মাওলানা খোরশেদ আলম রেজভী। এসময় তিনি বলেন,ওরকেন এস্টেট এর মসজিদ দখল ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘ ১৭ বছর যাবত একটি চক্রান্তকারী এবং এলাকার চিহ্নিত দুর্বৃত্তচক্র কর্তৃক পরিবারের ওপর ব্যারংবার সন্ত্রাসী হামলা,মিথ্যা মামলা ও হয়রানি করে আসছে। তিনি আরো বলেন,দীর্ঘ প্রায় ৬০বছর পূর্বে ১৯৬৬ খৃষ্টাব্দে আমার পিতা মরহুম আলহাজ আফরুল মিয়া সওদাগর তদীয় পিতা মরহুম এহছান আলী কর্তৃক ওয়াকফকৃত ১২শতাংশ জমির একই খতিয়ানাভুক্ত এজমালি শরিকদের থেকে উক্ত ওয়াফ করা ১২শতাংশ জমির সম্পূর্ণ দখল বুঝে নিয়ে তথায় তিনি নিজের একক অর্থায়নে 'হয়রত শামনের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া (রহঃ)'র নামে বর্তমান জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন।
ওয়াকফ আইন অনুযায়ী দলিলে উল্লেখিত ওয়ারিসগণ মসজিদ পরিচালনা করতে পারলেও তারা কমিটি গঠনের নামে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরে তৎপর। বক্তব্যে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব আলী,আহমদ হোসেন,মোহাম্মদ সিরাজ,আলহাজ্ব আবদুর রহমান,মাহমুদ খোরশেদ,ফেরদৌস মিয়া,মোজাম্মেল হোসেন,মোহাম্মদ দিদার প্রমুখ।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান