ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে চোলাইমদসহ আদিবাসী যুবক গ্রেফতার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ৪:৩৪

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১৫ লিটার দেশীয় চোলাই মদ, ১২৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং মদ বিক্রির কাজে ব্যবহৃত ৭৫টি প্লাস্টিকের খালি বোতলসহ বাবু লাল হাসদা নামে এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত বাবু লাল হাসদা (৩৩) উপজেলার খানপুর ইউপির রতনপুর (হিন্দুপাড়া) এলাকার মৃত লক্ষ্মীরাম হাসদার ছেলে এবং পলাতকরা হলো- একই এলাকার শিমল হেমরম (৫০), সুশান্না হেমরম (৫৫) ও অসিম হেমরম (৪০)। 

বিরামপুর থানার এসআই শাহজাহান সিরাজ জানান, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে খানপুর ইউপির রতনপুর এলাকার হিন্দুপাড়ায় দেশীয় তৈরি চোলাই মদ বিক্রি ও তৈরি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বাবু লাল হাসদার বাড়িতে অভিযান চালিয়ে ৩১৫ লিটার চোলাই মদ, ১২৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং মদ বিক্রির কাজে ব্যবহৃত ৭৫টি প্লাস্টিকের খালি বোতল উদ্ধারপূর্বক বাবু লাল হাসদাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর তিনজন কৌশলে পালিয়ে যায়।

থানার অফিসার (ইনচার্জ) ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত বাবু লাল হাসদাকে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা