ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সিংগাইরে বারসিকের খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ৪:৪৬

কৃষি বিভাগ, গভেষক ও ভোক্তাদের অংশগ্রহণে মানিকগঞ্জের সিংগাইরে কৃষিপ্রতিবেশ বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস (বারসিক)-এর উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস সভা কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, শিক্ষক গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ। শুভেচ্ছা বক্তব্য দেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

এছাড়া বারসিক এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিমুল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল ইসলাম, উপজেলা সবুজ সংহতি কমিটির উপদেষ্টা হারুন অর রশিদ, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মুখলেছুর রহমান ও কাজী শহিদুল ফেরদৌস।

এসময় সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, কৃষিবিদ মাসুদুর রহমান ও প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ  উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত