ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে পথশিশুদের শিক্ষাদান করতে খোলা আকাশের নিচে তরুণদের উদ্যোগ দশমিক পাঠশালা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ৪:৫১

টাঙ্গাইলে ছিন্নমূল পথশিশুদের শিক্ষাদান করতে কয়েকটি বস্তি এলাকায় খোলা আকাশের নিচে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে গড়ে ওঠা দশমিক পাঠশালা ইতোমধ্যেই অনেকের নজর কেড়েছে। দরিদ্র পল্লী কিংবা বস্তি এলাকায় বঞ্চিত শিশুদের মাঝে এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে সমাজকে যে আরো সুন্দর ও সমৃদ্ধ করা যায়, সে দৃষ্টান্তই স্থাপন করেছে দশমিক পাঠশালা।

টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও উদ্যমী ছাত্র-ছাত্রীরা ফেসবুক গ্রুপের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে টিফিনের টাকা ও হাত খরচের জমানো টাকা দিয়ে পরিচালনা করছে এই পাঠশালা। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কাগমারী বস্তি, জেলা সদর বস্তি ও নগর জালফৈ বস্তি এলাকায় দশমিকের সদস্যরা সপ্তাহের বিভিন্ন দিন পর্যায়ক্রমে গিয়ে শিক্ষাদান করে থাকে।  

দীর্ঘদিন যাবৎ ভয়াবহ করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ ও আতঙ্কে শিক্ষার্থীরা পড়ালেখায় অনেকটা পিছিয়ে পড়েছে। সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। অপরদিকে ছিন্নমূল পথশিশুরা পড়ালেখার এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ধনী-দরিদ্রের শ্রেণি বৈষম্যের কারণে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত এসব ছিন্নমূল শিশুর জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দশমিক পাঠশালা। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ প্রয়াস দশমিক-এর পক্ষ থেকে জেলা শহরের কয়েকটি বস্তি এলাকায় ছিন্নমূল পথশিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার জন্য খোলা আকাশের নিচে গড়ে উঠেছে এ দশমিক পাঠশালা। 

সাধ্যমতো কিছু ছিন্নমূল শিশুর পড়ালেখার জন্য বিনামূল্যে খাতা, কলম, সিলেট, বই, ব্যাগ ইত্যাদি শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। পড়ালেখার পাশাপাশি উদ্যমী তরুণরা তাদের সাধ্যমতো শিশুদের মুখোরোচক কিছু খাবার কেক, চকোলেট ও বিস্কুট দিয়ে ভালোবাসা আদান-প্রদান করে। শীতকালে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি পিঠা উৎসবের আয়োজন পথশিশুদের মনকে আরো বেশি প্রফুল্ল  করে তোলে। মাঝে মাঝে তারা বিনোদনের জন্য গান-কবিতা ও খেলাধুলার আয়োজন করে থাকে। এর পাশাপাশি শিশুদের ও তাদের অভিভাবকদের স্বাস্থ্য সচেতন করতে সাবান দিয়ে হাত ধোয়াসহ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। সেই সাথে ওই পরিবারগুলোর মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হিসেবে সাবান ও মাস্ক বিতরণ করে।

দশমিক পাঠশালার প্রতিষ্ঠাতা মিনারুল ইসলাম বলেন, আমরা আমাদের সাধ্যমতো অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে তারাও স্বাভাবিক মানুষের মতো স্বপ্ন দেখতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ভালো মানুষ হওয়ার এই স্বপ্ন পূরণের প্রথম সিঁড়িটা আমরাই হতে চাই। ভালো কাজে অগ্রগামী সকলের ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণায় আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার